বীমা সংস্থার এজেন্টের অস্বাভাবিক মৃত্যু - The News Lion

বীমা সংস্থার এজেন্টের অস্বাভাবিক মৃত্যু



 দি নিউজ লায়নঃ    বীমা সংস্থার এজেন্টের অস্বাভাবিক মৃত্যু  ইংরাজি নববর্ষের  দিনে আত্মঘাতী হলেন বীমা সংস্থার এক এজেন্ট। শুক্রবার বারাসতে নিজের ফ্ল্যাটের নিচের চেম্বার থেকেই গলায় ফাস লাগানো ঝুলন্ত অবস্থায় বীমা সংস্থার ঐ এজেন্টের দেহ উদ্ধার করে বারাসত থানার পুলিশ।এদিন ঘটনাটি ঘটেছে বারাসতের সারদা রোড এলাকায়।পুলিশ সুত্রে জানা গেছে মৃতের নাম রাজীব দাস(৫০)। 


আর্থিক সংকটের কারনে মানসিক অবসাদ  থেকেই বীমা সংস্থার এজেন্ট আত্মঘাতী হয়েছেন বলেই পরিবার সুত্রে জানা গেছে।পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে বারাসত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সারদা রোডে একটি ফ্ল্যাটে স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতেন রাজীব দাস।পেশায় সে বীমা সংস্থার একজন এজেন্ট। ফ্ল্যাটের নীচেই রয়েছে তাঁর কাজের চেম্বার।


কোরোনা পরিস্থিতিতে অর্থনৈতিক সংকটে পড়েছেন অনেকেই।তার জেরে অনেক গ্রাহকই বীমার প্রিমিয়াম দেওয়াটা গৌন হিসেবেই দেখেছেন। ফলে বীমা এজেন্ট রাজীব দাসের ব্যাবসাতেও প্রভাব পড়েছিল।বেশ কয়েক মাস ধরেই অর্থনৈতিক সংকটের মধ্যে ছিলেন।পাশাপাশি কাজ হারানোর আশংকাতেও ছিলেন তিনি।এই দুইয়ের জেরে মানসিক অবসাদেই ছিলেন।এদিন ফ্ল্যাটের নিচে তার নিজের চেম্বার থেকেই ঝুলন্ত অবস্থায় রাজীবের মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন। তাদের চিতকারে স্থানীয়রা আসেন।পরে দেহ   উদ্ধার করে পুলিশ।


 ১০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর রত্না ভট্টাচার্য্য বলেন স্বামী, স্ত্রীর মধ্যে কোনওদিন ঝগড়া হয়েছে বলে শুনিনি।যেটুকু জানতে পেরেছি, লকডাউনের কারণে আর্থিক সংকট ও ব্যবসায় মন্দা চলছিল ওই বীমা এজেন্টের।সেই থেকেই সম্ভবত তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.